সুনীল-সঞ্জীব-শীর্ষেন্দু বা সমপর্যায়ের পপুলার বইগুলির বাইরেও বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের উপর বইয়ের যে অনন্ত সম্ভার, তাকে আজকের অনলাইন দুনিয়ায় খুঁজে পাওয়া দায়। এই জায়গাটিতেই খুব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাজটি করছে হারিত বুকস। তাঁদের সৌজন্যে অনেক বইয়ের জন্যই আর কলেজ স্ট্রিট বা প্রকাশনা অফিসে দৌড়নোর দরকার পড়ছে না। অনলাইনে ক্লিক করলে কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় বই এসে যাচ্ছে পড়ার টেবিলে বা বাড়ির বুকশেল্ফে।
ধন্যবাদ হারিত বুকস!
Arunava Patra