অপারেশন রাজারহাট : রাঘব বন্দ্যোপাধ্যায়
Author : Raghab Bandyopadhyay
Publisher : Triteeyo Porisar - তৃতীয় পরিসর
রাঘব বন্দ্যোপাধ্যায় বারবার বিবরণের ধারাবাহিকতা বিঘ্নিত করে নিয়ে আসেন লেখকের প্রক্ষিপ্ত স্বর: হালের উপন্যাসের কসরত, স্মৃতির বক্রগতি, কাহিনি নির্মাণের নানান গোত্রের আলোচনা, এমনকি টেলিভিসুয়াল যুগের পাঠকের হ্রস্ব মনোযোগের প্রসঙ্গ। এই বিক্ষেপ কেবলমাত্র অধি-আখ্যানের টিপ্পনী ভাবলে ভুল হবে। উন্নয়নের মূলে যে যুক্তি-শৃঙ্খলার পৌবাপর্য রয়েছে তার উপরই বারবার অতর্কিত হামলা চালায় কাহিনির এই অস্থির অবিন্যস্ত চলন। ‘অপারেশন রাজারহাট’ সম্ভবত রাঘব বন্দ্যোপাধ্যায়ের লেখা এ-যাবৎ সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উপন্যাস। এর অধি-আখ্যানের শৈলীর মধ্যে যেমন রয়েছে দিদেরো থেকে রুশদির উপস্থিতি, তেমনই লক্ষণীয় এর ভাষায় কমলকুমার থেকে ইলিয়াসের সুদূর অনুরণন।’
| Publisher | Triteeyo Porisar - তৃতীয় পরিসর |
| ISBN | 978-81-956036-6-4 |
| Pages | 272 |
| Binding | Hardbound |
| Language | Bengali |