• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

পরিবেশ ভাবনা ও প্রয়োগে রবীন্দ্রনাথ – দেবলীনা মুখোপাধ্যায়

Author : Debalina Mukhopadhyay
Publisher : Gangchil - গাঙচিল
350.00

তরুণ বয়সে রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘প্রকৃতির প্রতিশোধ’ আর আমৃত্যু বিশ্বাস করতেন প্রকৃতিকে মাত্রাতিরিক্ত ব্যবহারে জীর্ণ করলে প্রতিশোধ সে নেবেই। আশি বছরের জীবনপ্রবাহে তিনি দ্রুত বদলে যেতে দেখলেন চেনা পৃথিবীটাকে। ভোগবাদের নবমন্ত্রে, লাভ-লোভ আর আত্মবিস্ফারের উগ্রতায় উনিশ শতকের শেষার্ধ থেকে মানুষ তার আগ্রাসী হাত বাড়াল আকাশে-প্রান্তরে, নদী-সমুদ্রে। সত্তায় অনুভূত সেই যুগান্তরের বহতায় রবীন্দ্রনাথ লিখলেন এমন কিছু, যাকে অনায়াসে মিলিয়ে নেওয়া যায় আজকের পরিবেশবিদ্যাচর্চার সঙ্গে। অথচ ইকোলজি, ইকোসিস্টেম শব্দগুলোর প্যাঁচপয়জার ছিল তখন অজ্ঞাত। উপনিষদনিষ্ণাত মন আর সর্বানুভূতির দার্শনিক প্রত্যয় আশৈশব ভালবাসতে শিখিয়েছিল বিশ্বপরিবেশকে। প্রবন্ধে কবিতায় গল্পে নাটকে ব্যক্ত করলেন সেই বেদনা- যা আজকের পরিবেশবিদ্যাচর্চায় অত্যন্ত প্রাসঙ্গিক।
আর শান্তিনিকেতন-শ্রীনিকেতন পরিকল্পনার রূপায়ণে নিঃশব্দে রবীন্দ্রনাথ কখন হয়ে উঠলেন একনিষ্ঠ পরিবেশকর্মী। আমাদের অন্বেষণ চিন্তনে, সাহিত্যভাবনায় এবং প্রয়োগে সেই পরিবেশবন্ধু রবীন্দ্রনাথ।

Share:

Publisher Gangchil - গাঙচিল
Pages 222
Binding Hardbound
Language Bengali

Book Review

Be the first to review “পরিবেশ ভাবনা ও প্রয়োগে রবীন্দ্রনাথ – দেবলীনা মুখোপাধ্যায়”

There are no reviews yet.