• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

মারাদোনা– কাশীনাথ ভট্টাচার্য

Author : Kashinath Bhattacharya
Publisher : Lyriqal Books - ৯ঋকাল
500.00
Share:

 
Publisher Lyriqal Books - ৯ঋকাল
ISBN 978-93-87577-46-6
Pages 248
Binding Hardbound
Language Bengali

ষাটে অবসর নয়, চিরবিদায়।

২৫ নভেম্বর ২০২০ মারা গিয়েছিলেন আর্জেন্তিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়ার মূল কারিগর। এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত। নাম শুনলে এখনও, তাঁর দেশ আর্জেন্তিনা থেকে বহু দূরের এই বাংলায়, অনেকেরই চোখে জল। তাঁরা যে টেলিভিশনে সাদাকালো ছবিতে দেখেছিলেন ছিয়াশির সেই দিয়েগো আরমান্দো মারাদোনাকে। খেলা দেখা শেষ হলে যেভাবে টিভিটা দুপাশে যেন ‘শাটার’ টেনে ঢেকে দিতেন, বুকের গোপনে সেভাবেই সেই স্মৃতি আজও সঞ্চিত।

বৈপরীত্যই তাঁর ইউএসপি। ঠিক যেমন খেলার মাঠে। এক ম্যাচে চার মিনিটের মধ্যে প্রমাণ দিয়েছিলেন হাত ও পায়ের ব্যবহারে! ভাল আর খারাপের এই অদ্ভুত সহাবস্থানই মারাদোনার জীবন, যা তাড়া করে চলেছে তাঁকে, মৃত্যুর পরও। আকৈশোর প্রেমিকা পরে স্ত্রী, আবার সঙ্গে না-থাকলেও ম্যানেজার! কোকেনের নেশায় বিপর্যস্ত, প্রাণ সংশয়। আদালতে গিয়ে বিচারককে সরাসরি জানানো, ‘হ্যাঁ, নেশা করেছি, কত জরিমানা দিতে হবে, বলুন’! আর মৃত্যুর এক বছর পর উঠে আসছে ধর্ষণের অভিযোগ।

একই অঙ্গে এত রূপের মতো এই বইতে দু-মলাটে মারাদোনার জীবনী, আত্মজীবনী এবং আরও কয়েকটি লেখা।  আত্মজীবনী ‘ইও সোই এল দিয়েগো ’, স্প্যানিশ-এ লিখেছিলেন দানিয়েল আরকুচ্চি ও আরনেস্তো শেরকিস বিয়ালো। ইংরেজিতে ‘এল দিয়েগো’, মার্সেলা মোরা ই আরাউহো-র অনুবাদে। সেই মার্সেলার সোঙরন সাক্ষাৎকার নিয়েছেন লেখক, মারাদোনা-পাঠকের কাছে যা বিশেষ আকর্ষণ। আর বইতে ফিরে-পড়া বিতর্কিত কিছু মারাদোনা-মিথের বিনির্মাণ।

Book Review

Be the first to review “মারাদোনা– কাশীনাথ ভট্টাচার্য”

There are no reviews yet.

Related Books