ভ্রান্তি – কল্পবিজ্ঞানের সাজে এক মহাকাব্যিক কাহিনির | মালবিকা রায় প্রথম খন্ড
Author : Malabika Ray
Publisher : Anusha - অনুষা
আমাদের মানব সভ্যতা এখন যে আত্মসর্বস্বতার মধ্য দিয়ে সর্বনাশের পথে এগোচ্ছে (বা পিছোচ্ছে) তার ফলে আগামী অর্ধ শতাব্দী বা বড় জোর শতাব্দীকাল পরে আমরা কোন পরিস্থিতির মধ্যে থাকতে পারি, সেই বাস্তবভিত্তিক কল্পনা থেকেই শুরু এই সিরিজের প্রথম উপন্যাস ‘ভ্রান্তি’। তারপর ধীরে ধীরে একই সঙ্গে পরতের পর পরত খুলতে থাকে অতীত বর্তমান ও ভবিষ্যতের। লেখা হয় ‘বিভ্রান্তি’ এবং ‘ভ্রান্তিবিলোপ’।
মানবসভ্যতা বেঁচে থাকতে শুধুমাত্র ভালোবাসা এবং সহমর্মিতার আলোয়। এই বার্তাটুকু নির্ভুলভাবে ব্যক্ত করেছেন লেখিকা।
| Publisher | Anusha - অনুষা |
| Binding | Paperback |
| Language | Bengali |
মালবিকা নিজে এখন বিজ্ঞানের ছাত্রী, এখনো তাঁর কর্মজগত বিজ্ঞানের সঙ্গেই জুড়ে আছে। তিনি যখন বিজ্ঞান আশ্রয়ী কল্পকাহিনি রচনা করেন, তখন তার ব্যঞ্জনা অবশ্যই অন্য রকমের হয়।
গত বছরের অনেকটা সময় জুড়ে মালবিকা লিখেছিলেন এক অনন্যসাধারণ মহাকাব্যিক কাহিনি, যার মধ্যে মিশে আছে বিজ্ঞান, ইতিহাস, সমাজের বিবর্তন এবং সর্বোপরি মানবতা।
Book Review
There are no reviews yet.