• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

শাড়িকথায় দেশান্তর, পুনর্বাসন ও শিল্পীসমাজ – নিলয় কুমার বসাক

Author : Niloy Kumar Basak
Publisher : Lyriqal Books - ৯ঋকাল
450.00

তন্ত্রর টানাপোড়েনের বুনন-কৌশলে মূর্ত হয় শাড়ি। এই বসন-কারিগরদের জীবন-জীবিকাও যেন একই টানাপোড়েনের দ্যোতনা। স্থান-কাল ভেদে নানাবিধ বয়ন-সংস্কৃতি ও শাড়ি-ঘরানার উদ্ভবের মতোই বয়ন-কারিগররা দেশান্তর ও পুনর্বাসনের মধ্যে দিয়ে বহন করে চলেছেন তাঁদের চিরায়ত বয়ন-ঐতিহ্য। দেশান্তর মানব সভ্যতার অগ্রগতি তথা বিস্তারের অনুঘটক; নব-সংস্কৃতির উন্মেষে অপরিহার্য।
বাংলার বৈচিত্রময় শাড়িসম্ভারে সম্ভবত সবথেকে বর্ণিল ও জটিল ইতিহাসের সাক্ষ্য টাঙ্গাইল শাড়ি যার মূলে রয়েছে বাধ্যতামূলক পরিযান। এর সম্যক উপলব্ধি ব্যতিরেকে টাঙ্গাইল শাড়ির নান্দনিক দিকটির অনুধাবন অসম্পূর্ণ। বিন্দুতে সিন্ধু দর্শনের মতো কতগুলি খণ্ড-বিখণ্ড রচনার আলোকে টাঙ্গাইল শাড়ির বয়ন-কারিগর সমাজের বয়ন-সংস্কৃতির এই দেশান্তর ও পুনর্বাসনের কাহিনি, তাঁদের রোজনামচার প্রতিচ্ছবি এই বই।
পাশাপাশি বাংলার বয়নশিল্পের অতীত-ঐতিহ্য ও তার অবলুপ্তি, শাড়ি-ঘরানার অন্যতম শান্তিপুরি শাড়ি সম্পর্কে আলোচনা সহ হস্তচালিত তাঁতশিল্প তথা শিল্পীসমাজের বর্তমান ক্ষয়িষ্ণু অবস্থার খণ্ডিত চিত্রেরও আভাস।

Share:

Publisher Lyriqal Books - ৯ঋকাল
Binding Hardbound
Language Bengali

Book Review

Be the first to review “শাড়িকথায় দেশান্তর, পুনর্বাসন ও শিল্পীসমাজ – নিলয় কুমার বসাক”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Related Books