• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

মানবী তর্পণ – গীতশ্রী বন্দনা সেনগুপ্ত

Author : Gitasri Bandana Sengupta
Publisher : Lalmati - লালমাটি প্রকাশন
650.00

মেয়েরা কত কিছুই না করতে পারে। বিশ শতকের গোড়ায় রংপুরের এক একান্নবর্তী পরিবারের হাসিখুশি গিন্নি ভালবাসায় জড়িয়ে রাখেন সবাইকে। ছড়া কিংবা নবীনচন্দ্র তাঁর মুখে যখন তখন। তাঁর মেয়ে বিয়ের পর কলকাতায় স্বাধীনতা সংগ্রামী যৌথ পরিবারের ছোট বউ হয়ে আসে। সঙ্গে আসে বই আর হারমোনিয়াম। শাশুড়ির আবদারে রোজ ওদুটির সদ্ব্যবহার। বাড়ির বউ মেয়েরাও মুগ্ধ শ্রোতা। মেয়েটি হঠাৎ শিলিগুড়িতে নতুন গড়ে ওঠা গার্লস হাইস্কুলে চাকরি পায়। দেশভাগের অভিঘাতে ছোট্ট শিলিগুড়ির বেড়ে ওঠা। স্কুলটিরও শ্রেষ্ঠত্ব অর্জন। দিদিমণিরা প্রায়ই উদ্বাস্তু ও অবিবাহিত। এরপরেই নকশাল আন্দোলন। কত কিছু তছনছ। মেয়েদের পথচলা তবু থেমে থাকে না।

Share:

Publisher Lalmati - লালমাটি প্রকাশন
Binding Paperback
Language Bengali

মেয়েরা কত কিছুই না করতে পারে। বিশ শতকের গোড়ায় রংপুরের এক একান্নবর্তী পরিবারের হাসিখুশি গিন্নি ভালবাসায় জড়িয়ে রাখেন সবাইকে। ছড়া কিংবা নবীনচন্দ্র তাঁর মুখে যখন তখন। তাঁর মেয়ে বিয়ের পর কলকাতায় স্বাধীনতা সংগ্রামী যৌথ পরিবারের ছোট বউ হয়ে আসে। সঙ্গে আসে বই আর হারমোনিয়াম। শাশুড়ির আবদারে রোজ ওদুটির সদ্ব্যবহার। বাড়ির বউ মেয়েরাও মুগ্ধ শ্রোতা। মেয়েটি হঠাৎ শিলিগুড়িতে নতুন গড়ে ওঠা গার্লস হাইস্কুলে চাকরি পায়। দেশভাগের অভিঘাতে ছোট্ট শিলিগুড়ির বেড়ে ওঠা। স্কুলটিরও শ্রেষ্ঠত্ব অর্জন। দিদিমণিরা প্রায়ই উদ্বাস্তু ও অবিবাহিত। এরপরেই নকশাল আন্দোলন। কত কিছু তছনছ। মেয়েদের পথচলা তবু থেমে থাকে না।

জন্ম মার্চ, ১৯৪৩। শিলিগুড়ি থেকে ১৯৫৮-তে স্কুল ফাইনাল পাশ করে কলকাতার লেডী ব্রেবোর্ন কলেজে পড়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪-তে ইতিহাসে এম এ। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে নারীমুক্তি ভাবনা বিষয়ে পি এইচ ডি। শিলিগুড়ি কলেজে অধ্যাপনা এবং ইতিহাস বিভাগের রীডার ও বিভাগীয় প্রধান হিসাবে অবসর গ্রহণ। বিশেষ ভাল লাগা- বই পড়া, গান শোনা, ভ্রমণ, প্রকৃতির সান্নিধ্য ও মানুষের সঙ্গ উপভোগ। বর্তমানে কলকাতায় বসবাস। প্রকাশিত গ্রন্থ- পেলোপনেসীয় যুদ্ধ, স্পন্দিত অন্তর্লোক ও উন্মেষ। এছাড়া ‘দেশ’, ‘উদ্বোধন’ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত।