যাদবপুরের অতীত সন্ধানে | সঞ্জয় পূততুণ্ড
Author : Sanjay Pututunda
Publisher : Bahuswar Prokashoni - বহুস্বর প্রকাশনী
পঞ্চাশের দশকে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে সর্বহারাস্রোত শহরের দক্ষিণপ্রান্তে আশ্রয় নিয়ে যে-যাদবপুর গড়ে তুলেছিল, তার ইতিহাস সরলরেখায় এগোয়নি, বহু রক্তক্ষয়ী উত্থান-পতনের সংশ্লেষেই তার পরিণতিলাভ। সে-সময়ের আঞ্চলিক গঠন, তার রূপান্তর, গণসংগ্রাম ও কমিউনিস্ট পার্টির বিকাশের সংগ্রামী পথে যাদবপুরের বিকাশের অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জৈবসম্পর্কের বিবরণ, এ-সবই তুলে ধরা। হয়েছে এ-বইয়ে। আজ যখন সরকারি প্রয়াসে অবিরাম মিথ্যাপ্রচার চলছে অতীত মুছে ফেলার অপচেষ্টায় তখন যাদবপুর গড়ে ওঠার সংগ্রামী ইতিহাস, তার শিল্প-সংস্কৃতি-ক্রীড়া-সহ যুক্তিবাদী ঐতিহ্যের এই নির্মোহ বিবরণ আগামীর সংগ্রামকে প্রণোদিত করবে, এই আশা করা যায়।
| Publisher | Bahuswar Prokashoni - বহুস্বর প্রকাশনী |
| Binding | Paperback |
| Language | Bengali |
পঞ্চাশের দশকে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে সর্বহারাস্রোত শহরের দক্ষিণপ্রান্তে আশ্রয় নিয়ে যে-যাদবপুর গড়ে তুলেছিল, তার ইতিহাস সরলরেখায় এগোয়নি, বহু রক্তক্ষয়ী উত্থান-পতনের সংশ্লেষেই তার পরিণতিলাভ। সে-সময়ের আঞ্চলিক গঠন, তার রূপান্তর, গণসংগ্রাম ও কমিউনিস্ট পার্টির বিকাশের সংগ্রামী পথে যাদবপুরের বিকাশের অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জৈবসম্পর্কের বিবরণ, এ-সবই তুলে ধরা। হয়েছে এ-বইয়ে। আজ যখন সরকারি প্রয়াসে অবিরাম মিথ্যাপ্রচার চলছে অতীত মুছে ফেলার অপচেষ্টায় তখন যাদবপুর গড়ে ওঠার সংগ্রামী ইতিহাস, তার শিল্প-সংস্কৃতি-ক্রীড়া-সহ যুক্তিবাদী ঐতিহ্যের এই নির্মোহ বিবরণ আগামীর সংগ্রামকে প্রণোদিত করবে, এই আশা করা যায়।
সঞ্জয় পূতত্বও ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বরিশালে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এশার বাংলার যাদবপুর বিবেকনগর কলোনিতে বসবাস ও স্কুলে পাঠরত অবস্থাতেই ছাত্র সংগঠনে যুক্ত হন এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কৃষক আন্দোলনের জন্য মায় কুড়ি বছর বয়সেই তাঁর গ্রামে যাতায়াত শুরু হয়। ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দক্ষিণ চরিশ পরগনা জেলার সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য এবং সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির গ্রান্ডন সভাপতি হন। একাধারে প্রাবন্ধিক, সমাজতত্ত্ববিদ ও সংস্কৃতিবান মানুষ বর্তমান ভোগবাদের যুগে এমন বহুগুণান্বিত বাক্তি আমাদের যথার্থই বিস্মিত করে। লেখকের পূর্বপ্রকাশিত বইগুলি হল: কাকদ্বীপে তেভাগার সংগ্রাম, সমাজতন্তই মানব মুক্তির পথ কৃষক সংগ্রামের পাতা থেকে।